Labels

Showing posts with label মহান স্রষ্টার সৃষ্টির পরতে পরতে রয়েছে মানুষের জন্য নিদর্শন. Show all posts
Showing posts with label মহান স্রষ্টার সৃষ্টির পরতে পরতে রয়েছে মানুষের জন্য নিদর্শন. Show all posts

Monday, February 16, 2015

মহান স্রষ্টার সৃষ্টির পরতে পরতে রয়েছে মানুষের জন্য নিদর্শন 2

মহান স্রষ্টার সৃষ্টির পরতে পরতে রয়েছে মানুষের জন্য নিদর্শন 2 ******************* কে বানালো এই পৃথিবী? কে বানালো চন্দ্র সুর্য? কে বানালো মানুষ, জিন ৷ কে বানালে জগতের সবকিছু ৷ কে বানালো সাগর, নদী? কে বানালো পাহাড়, টিলা? কে বানালো হাজার হাজার জীব? কেইবা বানালো মানুষকে সৃষ্টির শ্রেষ্ট জাতি ৷ আর তাঁর সৃষ্টির মধ্যে এতগ্রহ নক্ষত্র থাকতে ৷ কেনইবা আমাদের এই পৃথীবিতে ৷ সুর্যের মত কোটি কোটি নক্ষত্র আছে ৷ আর হয়তো সব নক্ষত্রের নিজস্ব অনেক গ্রহ উপগ্রহ আছে ৷ স্রষ্টা মহান তাঁর সৃষ্টিও অনেক বড় ৷ তাঁর যত সৃষ্টি তার মাঝে মানুষ শ্রেষ্ট ৷ কিন্তু আমরা মানুষই সবচেয়ে বেশী নাফরমানী করেন ৷ মহান প্রভু আমাদের দিয়েছেন অফুরন্ত নেয়ামত রাজি ৷ কিন্তু আমরা তার নেয়ামত ভোগ করেও তার নাফরমানীতেই থাকি ব্যস্ত থাকি ৷ আল্লাহ যেন আমাকে / আমাদেরকে সহীহ বুঝ দান করে ৷ আমাকে যেন তাঁর খাস গোলাম হিসেবে কবুল করেন ৷ আমাকে যেন প্রকৃত ইমানদার না বানিয়ে মৃত্যু না দেয় ৷ আমাকে যেন জান্নাতের পথের যাত্রী না বানিয়ে মৃত্য না দেয় ৷

মহান স্রষ্টার সৃষ্টির পরতে পরতে রয়েছে মানুষের জন্য নিদর্শন

মহান স্রষ্টার সৃষ্টির পরতে পরতে রয়েছে মানুষের জন্য নিদর্শন ************************* বিস্ময়কর ডেড সি, যে সাগরে কেউ ডুবে না ! নিউজ ডেস্ক: পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে থাকা হাজারো বিস্ময়ের অন্যতম একটি নাম ডেড সি বা মৃত সাগর। ডেড সি এমন একটি সাগর যে সাগরের পানিতে কেউ ডুবে না। এমনকি কেউ ডুবতে চাইলেও ডুবতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর সকল খাল, বিল, পুকুর, নদী, সাগরের পানিতে মানুষসহ যেকোনো জিনিস সহজেই ডুবে যায় কিন্তু ডেড সির পানিতে ডুবে না কেন? কি রহস্য আছে এই পানিতে? আসলে ডেড সি একটি অতি লবণাক্ত পানি সমৃদ্ধ সাগর। বিশ্লেষণ করে দেখা গেছে, বিভিন্ন উপাদানের কারণে ডেড সি’র পানির প্লবতা শক্তি পৃথিবীর অন্যান্য স্থানের পানির চেয়ে অনেক বেশি। আর এই উচ্চ প্লবতা শক্তির কারণে এই সাগরে কোনও কিছু ডুবে না। যে কেউ মৃত সাগরের পানিতে ভেসে থাকতে পারে। এটি জর্ডানে অবস্থিত। ডেড সি’র পশ্চিমে পশ্চিম তীর এবং ইসরাঈল, পূর্বে জর্ডান অবস্থিত। এন্ডোরেয়িক হাইপার-স্যালাইন ধরনের এই সাগরের পানির প্রধান উৎস জর্ডান নদী। এই সাগরের পানির লবণাক্ততা শতকরা ৩০ ভাগ যা অন্যান্য সমুদ্রের পানির চাইতে ৮.৬ গুণ বেশি লবণাক্ত। ধারণা করা হয়, এটি একটি অভিশপ্ত স্থান। কেননা ডেড সি’তে কোন মাছ নেই, কারণ এই সাগরের পানিতে কোনও মাছ বাস করতে পারে না। তেমনিভাবে এর পাশে জর্ডান নদীতেও কোনও মাছ নেই। সময়ের কণ্ঠস্বর