Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Tuesday, August 2, 2016

একটু শুনুন, একটু ভাবুন



একটু শুনুন, একটু ভাবুন
এম,আই আরমান

একটু শুনুন, একটু ভাবুন
একটু দেখুন, একটু লিখুন
একটু বুঝুন, একটু বুঝান
একে অপরকে ভালবাসুন ৷


আর যেন না রক্ত ঝরে
আর যেন না মানুষ মরে,
নিজে বাঁচুন মানুষ বাঁচান
মমতা দিয়ে দেশটা গড়ুন ৷


এদেশটাতো সব মানুষের
এদেশটাতো দিন মজুরের,
এদেশটাতো কৃষক, জেলে, তাঁতি,মাঝির
এদেশটাতো রক্তে কেনা বীর শহীদের ৷


রক্ত-প্রানের বিসর্জনে
এদেশ যারা গড়েছিলেন,
আজকে দেশের এ হাল হবে
তাঁরা কি কভু ভেবেছিলেন ৷


আজকে কেন বিভক্ত জাতী
কেন এত ক্ষমতার লড়াই,
কেন আমরা স্বাধীন দেশে
স্বাধীন ভাবে চলতে না পাই ৷


বলতে না পাই মনের কথা
লিখতে না পাই স্বাধীনতা,
বলতে গেলে দাবীর কথা
লংঘিত হয় মানবতা ৷


গুলি করে মারছো মানুষ
এটা কেমন স্বাধীনতা?
আমার দাবী অন্য, বস্ত্র, বাসস্থান,
শিক্ষা আর চিকিৎসা সেবা
আমার দাবী ভোটের অধিকার ৷


যদি না পাই একটা কিছু
লাগবো আমি তোমার পিছু,
প্রয়োজনে জীবন দেবো
করবো নাকো মাথা নিচু ৷


আমার দাবী দাও বুঝিয়ে
নাহলে যাও ক্ষমতা ছেড়ে,
তানা হলে তোমার দিকে
আসতে আমি রবই তেড়ে ৷