Showing posts with label জীবনের বাঁকে বাঁকে কত স্মৃতি জমে থাকে. Show all posts
Showing posts with label জীবনের বাঁকে বাঁকে কত স্মৃতি জমে থাকে. Show all posts

Monday, February 16, 2015

জীবনের বাঁকে বাঁকে কত স্মৃতি জমে থাকে

জীবনের বাঁকে বাঁকে কত স্মৃতি জমে থাকে ************************************** আজো ভুলে যাইনি, হয়তো ভুলবোনা কোনদিনও ৷ জীবনে ঘটে যাওয়া এমন হাজারটা গল্প বলা হয়নি আজো ৷ সেই ছোটবেলা, সেই সকালের মক্তবে যাওয়া, স্কুলে যাওয়া আর বিকালে খেলার মাঠে ৷ সন্ধায় ওস্তাদের সামনে পড়তে বসে ঝিমানো ৷ কখনো মায়ের শাসন বাবার আদর আবার কখনওবা বাবার শাসন মায়ের আদর ৷ পড়ালেখার ফাকে আনলিমিটেড দুষ্টুমি আর হাত পেতে বেত্রাঘাত সহ্য করা ৷ এরকমের হাজারো স্মৃতির কথা আজও মনে আছে ৷ যখন বড় হয়েছি বুঝতে শিখেছি তখনকার কত স্মৃতি কখনো সুখের কখনোবা দুখের ৷ ছাত্রাবাসের জীবন সেখানে বন্ধুদের সাথে একসাথে থাকা দুষ্টুমী করা হাসিখুশি জীবন ৷ কত মধুর স্মৃতি, কত পাগলামি ৷ কখনো কোন বন্ধুর সাথে টুকটাক ঝগড়ায় লিপ্ত হওয়া ৷ আবার ভুল বুঝতে পেরে সরি বলা এ সবই জীবনের অবিচ্ছেদ্য অংশ ৷ এর মাঝে জমে থাকে কত রঙ্গের স্মৃতি ৷ কত দুঃখ বেদনা, কত হাসি আনন্দ ৷ আমার জীবনের যত দুষ্টামি, পাগলামি , হাসি আর কান্নার গল্প গুলো লিখবো ধীরে ধীরে ৷ হয়তো ভাল লাগবে আপনার হয়তোবা মন্দ ৷ লিখবো কি বন্ধু? যদি বলেন তবে লিখি......